ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? টেকনাফে পৃথক ঘটনায় নিখোঁজ শিশু ও অপহৃত রোহিঙ্গা উদ্ধার বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে বারে বিরোধের জেরে দুই যুবক নিহত স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই—-একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী

টেকনাফে পৃথক ঘটনায় নিখোঁজ শিশু ও অপহৃত রোহিঙ্গা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে নিখোঁজ পাঁচ বছর বয়সী এক রোহিঙ্গা শিশু এবং অপহরণের অভিযোগ ওঠা এক রোহিঙ্গা ব্যক্তিকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ও জাদিমুড়া ক্যাম্প এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বালুখালী ক্যাম্প-১০ থেকে পরিবারের সঙ্গে শালবাগান ক্যাম্প-২৬ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় পাঁচ বছর বয়সী শিশু ইয়াসিন উল্লাহ। সেখানে কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।

পরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মোবাইল ডিউটি পার্টি নিয়মিত টহলের সময় রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে ক্যাম্পের চেকপোস্টসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে শনাক্ত করে উদ্ধার করে। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, জাদিমুড়া ক্যাম্প-২৭ এলাকায় মোক্তার আহাম্মেদ (৪৯) নামে এক রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তাকে বাসা থেকে অপহরণ করা হয়।

পরদিন শনিবার রাত ৮টার দিকে অপহৃত মোক্তার আহাম্মেদ নিজেই একটি নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বলে এপিবিএন সূত্রে জানা গেছে। এ সময় তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পে জানালে ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এ ফায়সালের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাদিমুড়া বাজারসংলগ্ন ইটভাটার সড়কে অভিযান চালিয়ে মোক্তার আহাম্মেদকে উদ্ধার করা হয়।

পরে তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়ার জন্য তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

এপিবিএন জানিয়েছে, উভয় ঘটনার বিষয়ই সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

টেকনাফে পৃথক ঘটনায় নিখোঁজ শিশু ও অপহৃত রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬