ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন আজ বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ রিয়াদে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের মতবিনিময় উনচিপ্রাং ক্যাম্পে তাস খেলায় তিন রোহিঙ্গার কারাদণ্ড টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ নৌকা জব্দ লাবণী সৈকতে পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

উনচিপ্রাং ক্যাম্পে তাস খেলায় তিন রোহিঙ্গার কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে তাস খেলে জুয়া খেলার অভিযোগে তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-২২-এর ডি/২ ব্লকের পাহাড়সংলগ্ন একটি পান-সিগারেটের দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-আবু তৈয়ব (২৬), কোরবান আলী (১৯) ও সেলিম (১৯)। এ সময় তাঁদের কাছ থেকে তাস ও জুয়া খেলার জন্য ব্যবহৃত ১ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

উনচিপ্রাং এপিবিএন ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে টহল দলের সদস্যরা ওই দোকানে অভিযান চালান। সেখানে তাস দিয়ে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে জব্দ করা তাস ও টাকা জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দুপুর ১২টার দিকে আটক তিনজনকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে সাজাপ্রাপ্ত তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকেল সোয়া ৪টার দিকে এপিবিএনের নিরাপত্তায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

উনচিপ্রাং ক্যাম্পে তাস খেলায় তিন রোহিঙ্গার কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬