ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক শার্শায়  ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা বেনাপোল স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে আহত দুই শ্রমিক, একজনের মৃত্যু উখিয়ায় একদিনে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোনসহ আব্দুর রহমান (২৩) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, এক মাদক কারবারি ইজিবাইকে করে মাদকদ্রব্য নিয়ে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। পরে কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ইজিবাইক চালক পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় আটক আব্দুর রহমানের দেখানো মতে দুটি কালো প্লাস্টিকের পলিথিন প্যাকেট থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা ছিল। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের মোহাম্মদ ইদ্রিস ও হাসিনা বেগমের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬