ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক শার্শায়  ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা বেনাপোল স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে আহত দুই শ্রমিক, একজনের মৃত্যু উখিয়ায় একদিনে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

উখিয়ায় একদিনে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পালংখালী ও খারাংখালী সীমান্ত এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ পূর্ব ক্যারেঙ্গাঘোনা সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে মাঝির ছদ্মবেশে নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে এর নিচে অভিনব কায়দায় লুকানো একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়।

অন্যদিকে, রাত ১০টা ৪০ মিনিটের দিকে খারাংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী বিএসপি পোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। চোরাকারবারিরা হাতে থাকা দুটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ওই পোটলা দুটি তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০ কাটে আনুমানিক ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ২ লাখ ৪০ হাজার পিস। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উখিয়ায় একদিনে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬