ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নয়াপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই রোহিঙ্গার কারাদণ্ড কক্সবাজারে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ অবশেষে বেনাপোলে সেই নারী-পুরুষসহ ৯ বাংলাদেশি যশোর নতুনহাটে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা বরুড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, শিশু-কিশোরসহ পরিবারের সদস্যদের জিম্মি করে লুট উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক যশোর সীমান্ত থেকে ১৫ লাখ ২২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া ডাম্পার রোডের রুবেলের কাঠি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন—টেকনাফ থানার কাটাখালী গ্রামের মো. সৈয়দ আকবরের ছেলে জোনায়েত (১৮) এবং একই গ্রামের মো. ইউনুসের ছেলে মিজানুর রহমান (১৮)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, টহল চলাকালে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা রুবেলের ঘেরের পানিতে ইয়াবা পুঁতে রেখে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করে আটক করেন।

আটক দুজনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে ঘেরের পানিতে পুঁতে রাখা খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নয়াপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই রোহিঙ্গার কারাদণ্ড

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট সময় : ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬