ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী  সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংসদ আজহারুল ইসলাম মান্নানের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী টেকনাফে মিয়ানমারে পাচারের আগে ৫ বস্তা সারসহ নৌকা জব্দ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া সিলেটে ভাড়া বাসায় মৌলভীবাজারের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার- আত্মহত্যা নাকি হত্যা! পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরর ৪ জন আটক সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : ভারতে পাচার হওয়া দুই কিশোরী কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান।

ফেরত আসারা হলেন, নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস(১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে বালাকিরা বালামন্দির এর গার্লস হোম এ রাখা হয়। দু’বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য গ্রহন করেছেন।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী 

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬