ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ব্যবসায়ী হাবিবুরের ব্যাখ্যা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক সেবন ও স্ত্রীকে মারধর, দুই রোহিঙ্গার কারাদণ্ড কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত হলো এসবিএসি ব্যাংক টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু একান্ত সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “আমি এই জেলায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে আমাদের অপারেশনের চতুর্থ দিন। এই চতুর্থ দিন পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৫৬ জনের তথ্য পেয়েছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি, অভিযান চলমান রয়েছে।”

তিনি বলেন, “মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই—এই তিনটি অপরাধের মধ্যে পারস্পরিক যোগসূত্র রয়েছে। এ কারণে মাদককে নিয়ন্ত্রণে নিতে আমরা কাজ করছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাদকের কারণে ধ্বংস না হয়, সে জন্য মাদকসেবীদের আস্তানা ও স্পটগুলো চিহ্নিত করে ধ্বংস করা হচ্ছে। আমাদের টিম বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে।”

পুলিশ সুপার আরও বলেন, “পরবর্তী ধাপে আমরা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করেছি। মাদক ব্যবসায়ী ও ডিলারদের আইনের আওতায় আনা হবে। আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায়, মহল্লায় যাচ্ছি। সাধারণ মানুষ আমাদের তথ্য দিচ্ছেন। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই মানুষের মনে স্বস্তি ফিরে আসুক।”

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),এমদাদুল হক এবং সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬

আপডেট সময় : ০৩:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬