ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা। অস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেপ্তার ৬ বরুড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেনাপোলে অপপ্রচারের বিরুদ্ধে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির “ জীবনসায়াহ্নে শতবর্ষী সমসু মিয়া: বহু মানুষের শেষ ঠিকানার কারিগর কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতার লাশ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের

এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ নাগরিক কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নাগরিক সেবার মান উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

১০ অক্টেবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল নাগরিক সমাজ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন সহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক উক্ত অনুষ্ঠানে নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিককে শুভেচ্ছা হিসেবে সন্মাননা স্মারক প্রদান করেন।

শুভেচ্ছা স্মারক গ্রহণ করে অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, এই সম্মাননা আমার একার নয়, এই সম্মান নারায়ণগঞ্জের সকল সচেতন নাগরিকের। নাগরিকদের অধিকার আদায় ও সেবার মান উন্নয়নে আমি আজীবন কাজ করে যাব। সাংবাদিক সমাজকে পাশে পেয়ে আমি গর্বিত।

জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অ্যাডভোকেট এবি সিদ্দিক নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের বাতিঘর। তিনি সবসময় নাগরিকের অধিকার আদায় সহ অন্যায়ের বিরুদ্ধে ও জনকল্যাণে সোচ্চার থেকেছেন। তার এই অবদানকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের যেকোনো জনকল্যাণমূলক কাজে জার্নালিস্ট ইউনিটি তার পাশে থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা। অস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেপ্তার ৬

এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান

আপডেট সময় : ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬