ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা সালিমা নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়।
এরপর ১৬ এপিবিএন, টেকনাফের অধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড়সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে সালিমাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে ক্যাম্পে নিয়ে এসে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া সালিমা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের ৭১৪ নম্বর শেডের ১ নম্বর কক্ষে বসবাস করেন। তার বাবার নাম নুরুল আলম এবং মায়ের নাম সাবেকুর নাহার।
প্রতিনিধির নাম 









