ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ ও পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) প্রস্তুতির অংশ হিসেবে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বেনাপোল স্থলবন্দরের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএলপিএ) আওতাধীন নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ‘অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (অঈঈঊঝঝ) বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের বিএলপিএ কম্পোনেন্টের অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম ও বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্দরের অবকাঠামো উন্নয়ন, পরিবহন-সংযোগ সম্প্রসারণ ও পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব নিরূপণ ও স্থানীয় জনগণের মতামত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি ও নেতিবাচক প্রভাব চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় এবং পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশগত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে বেনাপোল স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্যিক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা

আপডেট সময় : ০৯:৪৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬