ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা। অস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেপ্তার ৬ বরুড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ২০৩০ সালে স্পেন এবং অ্যান্ডোরায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্পেনে কোনো বড় ধরনের পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্ট সম্প্রচারের ক্ষেত্রে এটিই হবে তাদের প্রথম উদ্যোগ। এর আগে ২০২৬ সালের বিশ্বকাপ সেখানে জাতীয় চ্যানেল টিভিই সম্প্রচার করেছিল।

পর্তুগাল ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এ ছাড়া টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

নেটফ্লিক্সেও এক বিবৃতিতে বলা হয়, “চুক্তির অংশ হিসেবে স্পেনে প্রতিটি ম্যাচের দিনের একটি করে ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ থাকবে।”

স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে, স্পেনের একটি জাতীয় ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলও স্পেনের সব ম্যাচ এবং ফাইনালসহ আরও কয়েকটি ম্যাচ সম্প্রচার করবে।

লাইভ ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে জনপ্রিয় টেলিভিশন সম্প্রচারকদের সঙ্গে প্রতিযোগিতায় নামার নেটফ্লিক্সের কৌশলকে আরও জোরদার করবে এই চুক্তি।

এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬