ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারসহ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন এ জানাজায়। এসময় সালাহউদ্দিন আহমদের জীবন ও রাজনৈতিক অবদানকে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ সকালে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমেদের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও প্রধান হুইপসহ অন্য হুইপগণ মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করেন।

এরপর একে একে পানি সস্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, হুইপগণ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যগণ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান ও নামাজে জানাজায় অংশ নেন।

জানাজার পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।

রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং শ্যামপুরে লাল মসজিদে বিকাল তিনটায় জানাজা শেষে জুরাইনে বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬