ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের আঁধারে বসতবাড়ি থেকে শিকল কেটে একটি ভ্যানগাড়ি চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে মো. মহিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহিন শেখ জানান, প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে বাড়িতে ফিরে গাড়িটি ঘরের ভেতরে চার্জে লাগিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে তাঁর মা নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে আটকানো। পরে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠে চিৎকার শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের এক নারী এসে দরজা খুলে দিলে তাঁরা ঘর থেকে বের হন। পরে ভ্যানগাড়িটি দেখতে গিয়ে তাঁরা দেখতে পান, গাড়ি রাখার শিকল কাটা এবং ঘরের ভেতরে ভ্যানগাড়িটি নেই।

এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভ্যানগাড়িটি চুরি হওয়ায় পরিবারটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চুরি হওয়া ভ্যানগাড়িটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬