ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির বিজয়া দশমী আজ টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি বরুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের মৃত্যু বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বরুড়া প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত, নতুন দুই সদস্য অন্তর্ভুক্ত রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই দিনে পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ১৬ এপিবিএন, টেকনাফের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের সাইবার টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে।

পরে যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের সদস্যরা।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ১৬ এপিবিএনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করে বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের ব্লক-এ৬ এলাকায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আজিজ (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ওই আসামি নিজ বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে দিবাকালীন মোবাইল পার্টির এএসআই (সশস্ত্র) মনির হোসেনসহ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল আজিজকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল আজিজের বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নম্বর ৪৮(০৮)২২, জিআর নম্বর ৭৭০/২২ রয়েছে। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আব্দুল আজিজ (৩৩) এফসিএন নম্বর ২৭৩৩৫১। তার পিতার নাম আব্দুর রশিদ। তিনি চাকমারকুল এপিবিএন ক্যাম্পের এ৬ ব্লকের বাসিন্দা।

একই দিনে ১৬ এপিবিএনের পৃথক দুই কার্যক্রমে ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর এবং একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬