ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির বিজয়া দশমী আজ টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি বরুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের মৃত্যু বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বরুড়া প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত, নতুন দুই সদস্য অন্তর্ভুক্ত রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

বিজয়া দশমী আজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অঞ্জলি, আরতি আর পূজা-অর্চনার মধ্য দিয়ে বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গোৎসবে। আজ (বুধবার, ২১ অক্টোবর) বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা। পূজার সূচি অনুযায়ী, সকালে দশমী পূজার পুষ্পাঞ্জলি ও পূজা সমাপন হয়েছে।

এবার প্রতিমা নিরঞ্জনের (বিসর্জন) শুভক্ষণ দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রাজধানীতে বেলা ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে।

গত বছর ঢাকায় ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটগুলো হলো— বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট, বসিলা ব্রিজঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।

মহাদশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের দুর্গোৎসব। এদিকে, সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

বিজয়া দশমী আজ

আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬