যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারী আবের কাওয়াস। তিনি নিউ ইয়র্ক স্টেট আইনসভায় প্রথম হিজাব পরিহিত ফিলিস্তিনি আমেরিকান হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন।
আবার কাওয়াস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মনোনীত প্রার্থী হান খন তো-কে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। জয়ের পর সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি।’
৩৪ বছর বয়সী আবের কাওয়াস ‘ফান্ড ডিগনিটি, ফাইট ডেস্ট্রাকশন’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন। তার এজেন্ডায় সর্বজনীন স্বাস্থ্যসেবা, সুলভ মূল্যে আবাসন, দ্রুত ও নির্ভরযোগ্য জনপরিবহন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন রোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার এই নেত্রীর জয়ে ফিলিস্তিনপন্থী ও প্রগতিশীল মার্কিন সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব আরও সুসংহত হয়েছে। গত বছর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সংগঠনটির সদস্য জোহরান মামদানি ঐতিহাসিক জয় পাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংগঠনটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
নির্বাচনে আবের কাওয়াসকে সমর্থন দিয়েছিলেন বিশিষ্ট প্রগতিশীল ডেমোক্রেটিক নেতারা, যেমন বার্নি স্যান্ডার্স ও রাশিদা তালিব। অভিবাসী পরিবারে বেড়ে ওঠা আবেরের পারিবারিক জীবন ছিল সংগ্রামের, যা তাকে শ্রমিক ও অভিবাসী অধিকার আদায়ে সোচ্চার করে তোলে।
প্রতিনিধির নাম 






















