কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি অভিজ্ঞতা ছাড়াই নতুনদের জন্য চাকরির সুযোগ ঘোষণা করেছে। ব্যাংকটি তাদের ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৫ নভেম্বর থেকে এবং চলবে ০৫ ডিসেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রার্থীদের যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক, তবে অভিজ্ঞতা প্রয়োজন নেই।
প্রার্থীদের জন্য নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। ব্যাংকের নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারিত হবে। আবেদন করতে আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নির্দিষ্ট লিংকে ক্লিক করতে পারবেন।
আবেদনের শেষ সময় ০৫ ডিসেম্বর ২০২৬।
প্রতিনিধির নাম 

























