ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ

মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’ নামে পরিচিত ডালিমসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে নায়েরগাঁও এলাকা থেকে রাজিয়া বেগমের ছেলে ডালিম (৩০) ওরফে মেজর ডালিমকে ৩০ পিস ইয়াবা এবং একটি জিআর পরোয়ানাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে পাঠান গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বদরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫) ও দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধানকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে উপাধি এলাকা থেকে শিপন (২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধাকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে ডালিমের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত

মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬