ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ থেকে বিরোধের জেরে যশোরে শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী কোতয়ালি থানায় আত্মসমর্পণ করলে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহ পোষণ করতেন আতিয়ার। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার ভোরেও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগ বাধে। এর একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। জরুরি বিভাগে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গৃহবধূ শাহানারাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

যশোর কোতোয়ালী মডেল থানার এসআই রেজাউল করিম জানান, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

আপডেট সময় : ১২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬