ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে। তিনি শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন।

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল যদি ঘোলা পানিতে মাছ শিকার করে ফ্যাসিস্টদের মদদ দেয়, তবে জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি আরও বলেন, বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে, তবে ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে।

শ্রদ্ধা নিবেদনের আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলীয় নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী

আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬