রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে উঠার পর, প্রধানমন্ত্রী জোহর নামাজের আজান শুনে দাঁড়িয়ে থাকেন। ঘড়িতে তখন সময় ছিল দুপুর ১২টা ৪৪ মিনিট। তিনি ১২টা ৫০ মিনিট পর্যন্ত নীরবে দাঁড়িয়ে থাকেন।
অনুষ্ঠানে দেশের প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা এবং যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন।
নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগের কথাও জানান তিনি। নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার এবং গ্রাম পুলিশকে প্রতি পাঁচ বছর পর একটি বাইসাইকেল দেওয়ার সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রতিনিধির নাম 






















