ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। শনিবার (৭ নভেম্বর) হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে। তবে হামলার খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশ ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

ইয়েমেনের রাজধানী সানার পূর্বদিকে অবস্থিত আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

হুতিদের বার্তা সংস্থা সাবা শনিবার জানিয়েছে, হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছিল। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দুটি বিমান হামলা চালানো হয় বলেও দাবি করেছে তারা।

আল-আসবাহি বলেন, ‘চূড়ান্ত হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, আটজন নারী ও ১৩টি শিশু রয়েছে। আহতদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ১৩টি শিশু রয়েছে।’

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ হামলার স্থান আল-শারিয়া থেকে ধারণ করা হয়েছে বলে দাবি করে কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে হামলাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পাশাপাশি ধ্বংসস্তূপের স্তূপ এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দৃশ্যও দেখানো হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি আরব। তবে হুতি কর্তৃপক্ষের এই হতাহতের দাবির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ প্রদেশ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, হুতিরা দাবি করেছে, সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তাদের ছয়টি সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা, রিয়াদ বিমানবন্দর এবং সীমান্তের উভয় পাশে অবস্থিত সৌদি সামরিক অবস্থান।

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় ৩০ জন নিহত হন। এ হামলার জন্য সৌদি বিমান হামলাকে দায়ী করেছে হুতিরা। তবে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযোগ, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ওই বাজার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

দীর্ঘ কয়েক বছর আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করার পর গত জুলাইয়ে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন একটি যুদ্ধক্ষেত্রের সৃষ্টি হয়েছে।

এরপর থেকে সৌদি আরব নিয়মিত হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, হুতিরাও তেলসমৃদ্ধ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬