ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি — বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে আগামী ১৪ নভেম্বর শনিবার, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত হাসপাতাল ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন, নবজাতক ও শিশু-কিশোর রোগ, মেডিসিন এবং বক্ষব্যাধিসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. শাহাদাৎ উল্লাহ এবং সহকারী অধ্যাপক ডা. তাহমিনা ফেরদৌসী; নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) ডা. মো. গোলাম হাফিজ ও সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান; মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. মনির হোসেনসহ অভিজ্ঞ চিকিৎসকরা।

ক্যাম্পে রোগীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস চেকআপের জন্য র‍্যান্ডম ব্লাড সুগার (RBS) পরীক্ষা সম্পূর্ণ ফ্রি।

এছাড়া মাত্র ১,০০০ টাকায় বিশেষ হেলথ চেকআপ প্যাকেজের ব্যবস্থা রাখা হয়েছে। প্যাকেজের অন্তর্ভুক্ত পরীক্ষাগুলো হলো— CBC, S. Creatinine, Urine R/E, SGPT, ECG এবং USG of Whole Abdomen।

ক্যাম্পে রেজিস্ট্রেশন ভুক্ত রোগীদের জন্য ওইদিন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হবে। তবে চিকিৎসাসেবা ও পরীক্ষা গ্রহণের জন্য রোগীদের আগেই রেজিস্ট্রেশন করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ ও শিশুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ সেবা নিতে আগ্রহী রোগীদের রেজিস্ট্রেশনের জন্য (রেজিস্ট্রেশন নম্বর: ০১৯৭৮-০৯৮০৮৮, ০৯৬১৩-৪৪৫৫৪৪) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

আপডেট সময় : ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬