ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতারা।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং উপজেলা জিয়া পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৮:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬