ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম — রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) মিরপুর-১ নম্বরের কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম চড়া রয়েছে। অপরদিকে, ডিম, মাংস ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। কিছু পণ্যের দাম কমলেও, সামগ্রিক বাজার পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই।

বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৪০ টাকা, ভারতীয় টমেটো ১২০ টাকা, কাঁচা টমেটো ৮০-৯০ টাকা, চায়না গাজর ১২০ টাকা এবং ভারতীয় নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা এবং কালো গোল বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম ১০০-১৮০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, মূলা ৫০ টাকা এবং কচুরমুখী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, কাঁচা মরিচ ১০০-১২০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের দাম ৭০-৮০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, “নতুন সবজি আসা শুরু হলে দাম কমতে থাকবে। তবে নতুন সবজির দাম বেশি থাকে।” তিনি জানান, আগে শিম ২৪০-২৫০ টাকা কেজি বিক্রি করলেও বর্তমানে ১০০ টাকায় বিক্রি করছেন।

বেসরকারি চাকরিজীবী তানভীর হোসেন বলেন, “বাজারে এমন কোন জিনিস নেই যার দাম কমেছে। যারা নির্দিষ্ট আয়ে সংসার চালায়, তাদের জন্য বাজারের এই পরিস্থিতি খুবই চাপের।” তিনি আরও বলেন, “দাম বাড়লে তা আর কমে না।”

অন্য ক্রেতা শেখ পাপ্পু বলেন, “বাজারের দাম কবে কমবে, তা কেউ জানে না। আমাদের দেশে একবার দাম বাড়লে তা আর কমে না।”

এদিকে, আলু ও পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। আলু ও পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। চায়না রসুনের দাম কেজিতে ২০ টাকা কমেছে এবং চায়না আদার দাম ১০-২০ টাকা কমেছে। দেশি ও ক্রস জাতের পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা কমেছে। তবে বগুড়ার আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

বিক্রেতা মো. ইউসুফ জানান, “আদার দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে অন্যকিছুর দাম হয়তো কমবে না।” বাজারে ক্রস জাতের পেঁয়াজ ৪৫-৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুরগির দামও বাজারে স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৭৩-১৮০ টাকা, কক মুরগি ২৯৭-৩২০ টাকা, লেয়ার মুরগি ৩০০-৩১০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা।

মাছের বাজারেও দামের ভিন্নতা রয়েছে। প্রতি কেজি ইলিশ মাছ ১০০০-২৬০০ টাকা, রুই মাছ ৩০০-৬০০ টাকা এবং কাতল মাছ ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কালিবাউশ মাছের দাম ৪০০-৮০০ টাকা, চিংড়ি মাছ ৭০০-১৮০০ টাকা, কাঁচকি মাছ ৫০০-৬০০ টাকা এবং কৈ মাছ ২২০-২৫০ টাকা কেজি।

এছাড়া, সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০৪ টাকা, খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৫ টাকা এবং খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কৌটাজাত ও খোলা ঘি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা, প্যাকেটজাত ও খোলা চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার মধ্যে প্রতি কেজি এলাচ ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, জিরা ৫০০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং কাঠবাদাম ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ

আপডেট সময় : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬