ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাবলিগের মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের হাইকোর্টে জামিন হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: এরদোয়ানের সঙ্গে বৈঠক ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি

চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হাসান।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদা মতিন মিনা ও মো. সালাউদ্দিন সাকিব। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. রাব্বি হোসেন ও মো. শোয়েব ওসমান। এ ছাড়া অফিস সম্পাদক হয়েছেন মো. রাশেদ চৌধুরী, কোষাধ্যক্ষ সুজিত রায় এবং সাংগঠনিক সম্পাদক মো. মোনিরুজ্জামান রাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে দুই শতাধিক আইন ও নীতিমালা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশবিষয়ক শিক্ষা ও সচেতনতার ঘাটতি রয়েছে। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ কিছুটা দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সদস্যদের সহযোগিতা প্রয়োজন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আওয়ার গ্রিন ক্যাম্পাসের বার্ষিক সাধারণ সভা সংগঠনটির ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। তিনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. হোসাইন শহীদ সোহরাওয়ার্দী এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন।

সদ্য বিদায়ী সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ হলেও তিনি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন। অ্যালামনাই হিসেবে ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবমনোনীত সভাপতি হাসিবুল হাসান দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ‘গ্রিন ফিলোসফি, গ্রিন এডুকেশন’ স্লোগান ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করছে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’。

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তাবলিগের মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

চবিতে আওয়ার গ্রিন ক্যাম্পাসের নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল

আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬