ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া — কুড়িগ্রামের রাজারহাট স্পোর্টস একাডেমির জন্য নতুন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দৈনিক খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজের পক্ষ থেকে এক সেট নতুন জার্সি ও দুটি ফুটবল খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও দৈনিক খোলা কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস (মাস্টার)। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন যে, রাজারহাটের তরুণ খেলোয়াড়রা এই একাডেমির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলবে।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। তিনি উল্লেখ করেন, রাজারহাট স্পোর্টস একাডেমি একমাত্র ক্রীড়া একাডেমি এবং এর সুন্দর পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রয়োজন রয়েছে।

ডিএসবি কর্মকর্তা মো. মহিমিনুল ইসলাম তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি সফিকুল ইসলাম সবুজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি রাজারহাট স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন।

একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রেজাউল করিম রেজা জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত এই একাডেমিতে বর্তমানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিকসসহ ছয়টি ইভেন্টে প্রায় ১৫০ জন খেলোয়াড় যুক্ত রয়েছে। তিনি বলেন, এখানকার খেলোয়াড়রা ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে।

তিনি সমাজের ক্রীড়ামোদী, বিত্তবান ব্যক্তি, প্রবাসী, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে একাডেমির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংবাদিক এনামুল হক, একাডেমির খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেন, সম্মিলিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে রাজারহাট স্পোর্টস একাডেমি জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬