ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় দিতে অস্বীকৃতি হাসনাত আবদুল্লাহর সংসদ অধিবেশনে এমপির বক্তব্যে স্পিকারের রসিকতা

কোয়ান্টাসের এআই পরিকল্পনায় ৮৫০ কর্মী ছাঁটাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কোয়ান্টাসের এআই পরিকল্পনায় ৮৫০ — অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা এবং প্রশাসনিক কাজের কিছু অংশ ভারতে স্থানান্তরের লক্ষ্যে প্রায় ৮৫০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সংস্থাটি এ ঘোষণা দেয়।

কোয়ান্টাস জানিয়েছে, ২০২৭ সালের মাঝামাঝি থেকে পর্যায়ক্রমে এসব পদ বিলুপ্ত করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ প্রশাসনিক ও প্রযুক্তিগত কার্যক্রম আধুনিক করার চেষ্টা করছে।

এ উদ্দেশ্যে কোয়ান্টাস পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তির আওতায় কিছু কাজ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের কাছে হস্তান্তর করা হবে। তবে কতটি পদ ভারতে সরানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোয়ান্টাস।

কোয়ান্টাসের প্রধান নির্বাহী ভেনেসা হাডসন বলেন, "এই সিদ্ধান্তে কিছু কর্মী কষ্ট পাবেন, তা আমরা জানি। তবে এটি কর্মীদের অবদান বা কাজের প্রতি নিষ্ঠার মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত নয়।"

তিনি আরও উল্লেখ করেন, "এআই ও প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে বিমান পরিবহন খাতে দ্রুত পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আমাদের কাজের ধরন বদলানো জরুরি।"

এদিকে, কোয়ান্টাস নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ বহর আধুনিকায়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। গত অর্থবছরে তাদের বহরে নতুন করে ১৭টি উড়োজাহাজ যুক্ত হয়েছে। আগামী এক বছরে আরও সর্বোচ্চ ৩১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের ফলে ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে পুরোনো দ্বিতলবিশিষ্ট এ৩৮০ উড়োজাহাজগুলো তাদের বহর থেকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। কোয়ান্টাসের এই পদক্ষেপগুলো বিমান পরিবহন খাতে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যে নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান

কোয়ান্টাসের এআই পরিকল্পনায় ৮৫০ কর্মী ছাঁটাই

আপডেট সময় : ০৩:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬