ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি তিন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ কিশোরগঞ্জের ডাকাত হযরত আলী গ্রেপ্তার, ১৭ মামলার আসামি সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ মুক্তির প্রস্তুতি নাহিদ ইসলামের প্রশ্ন: এমপির বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়নি? ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলার দাবি, কিয়েভে আবাসিক ভবনে আঘাত হামে মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’ — চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক চর্চা নিয়ে নতুন সংগঠন ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠা ও কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, সাংগঠনিক বাস্তবতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকসমাজের বৃহত্তর স্বার্থ বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামো থেকে আনুষ্ঠানিকভাবে পৃথক হয়েছে। এখন থেকে ‘লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বাধীন, স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত লেখক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনটির মূলমন্ত্র ‘লেখনীর চর্চায় ভাবনার মুক্তি’ এবং স্লোগান ‘তারুণ্যের শাণিত কলমে সমৃদ্ধ আগামী’। লেখালেখি, মুক্তচিন্তা, সাহিত্যচর্চা, নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখাই সংগঠনটির মূল অঙ্গীকার বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির গঠনতন্ত্র উন্মোচন করা হয়, যাতে ৪৪টি ধারা ও ৯টি ভাগ রয়েছে। ভাগগুলো হলো—প্রাথমিক বিষয়াদি, বিষয়াবলি ও কার্যাবলি, সাংগঠনিক কাঠামো, নির্বাচন ও মনোনয়ন, শপথ ও পদচ্যুতি, আয় ও ব্যয়, ফোরামের দায়মুক্তি, লেখার স্বত্ব ও ডিজিটাল সম্পদ এবং গঠনতন্ত্র সংশোধন, অন্তর্বর্তীকালীন বিধান ও ব্যাখ্যা।

গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে সদস্য ও আগ্রহী শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে দক্ষ কলামিস্ট, প্রাবন্ধিক ও সৃষ্টিশীল লেখক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, জ্ঞানান্বেষণ, মুক্তচিন্তা, যুক্তিনির্ভর বিশ্লেষণ ও গবেষণামুখী মানসিকতার বিকাশ ঘটানোও সংগঠনটির উদ্দেশ্য।

এছাড়া, জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং স্বীকৃত গণমাধ্যমে প্রকাশযোগ্য মানসম্মত লেখা তৈরিতে সদস্যদের দক্ষ করে তোলা, সৃজনশীল সাহিত্যের বিভিন্ন ধারায় চর্চার সুযোগ সৃষ্টি করা, লেখালেখিতে মৌলিকতা ও তথ্যনিষ্ঠতা নিশ্চিত করা এবং তরুণ লেখকদের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলাও সংগঠনটির উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে স্থায়ী পর্ষদের সদস্য আরমান শেখ বলেন, “শিক্ষামূলক, অরাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা দুর্বার গতিতে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।”

স্থায়ী পর্ষদের আরেক সদস্য মো. রাফছান বলেন, “লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সক্রিয় ও মুক্তমনা সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।”

সংগঠনটির সভাপতি কারিশমা ইরিন বলেন, “লেখক ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ, মুক্তচিন্তা চর্চা এবং সংবাদপত্র ও সাহিত্যের আঙিনায় তাঁদের বলিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করতে ২০২০ সালের ৩১ অক্টোবর সংগঠনটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি আরমান শেখ এবং সাধারণ সম্পাদক মো. রাফছানের নেতৃত্বে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘লেখক ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬