ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার — রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক কারখানা লক্ষ্য করে রাতভর বড় ধরনের হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রুশ সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার হামলার ফলে রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে আঘাত হানা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, রুশ ড্রোনের আঘাতে ওই ভবনে আগুন ধরে যায়। এতে এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, নয়তলা আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানে, যার ফলে আগুন লেগে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিয়েভের একটি রকেট কারখানা, বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি ড্রোন সংযোজন কর্মশালা এবং ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে।
এছাড়া, পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির অঞ্চলের কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রুশ বাহিনী আঘাত হেনেছে। ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তা টেলিগ্রামে জানিয়েছেন, রুশ হামলায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, রাতভর মস্করের দিকে আসা ইউক্রেনের পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় মোট ৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে।
প্রতিনিধির নাম 
























