ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন ফারহানের অসাধারণ গোলের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের জয়

পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন — বিশ্বে গত বছর পরিচ্ছন্ন জ্বালানি খাতে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগের দ্বিগুণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কপ৩১-এর প্রেসিডেন্ট অব নেগোশিয়েশনস ক্রিস বোয়েন। তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ধরে রাখতে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর লিডার্স সামিটের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখেন ক্রিস বোয়েন। একই অধিবেশনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েলও বক্তব্য দেন।

ক্রিস বোয়েন বলেন, প্যারিস চুক্তির আগে বিশ্ব চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির দিকে এগোচ্ছিল, কিন্তু বর্তমানে সেই পূর্বাভাস কমে প্রায় ২ দশমিক ৬ ডিগ্রিতে এসেছে। তিনি উল্লেখ করেন, অতীতের কপ সম্মেলনগুলোতে আন্তর্জাতিক সহযোগিতা ও সুস্পষ্ট অঙ্গীকার পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বিশ্ব এখন একসঙ্গে নানা সংকটের মুখোমুখি। জ্বালানি নিরাপত্তার সংকট, বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু সংকট। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

জ্বালানি খাতে করণীয় তুলে ধরে বোয়েন বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে, কারণ এটি সবচেয়ে সাশ্রয়ী জ্বালানির উৎস। তিনি বলেন, ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ চাহিদাকে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, নেপালে হিমবাহ ধস, ইউরোপে তাপপ্রবাহে মানুষের মৃত্যু এবং শক্তিশালী এল নিনোর আশঙ্কা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের উদাহরণ। তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালু এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যান্য দেশের মানুষের জন্য ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখা অস্তিত্বের প্রশ্ন।

কপ৩১-এর অগ্রাধিকার তুলে ধরে বোয়েন বলেন, বিশ্বের জ্বালানি ব্যবস্থায় বিদ্যুতের অংশ বর্তমানে প্রায় এক-পঞ্চমাংশ। এটিকে এক-তৃতীয়াংশে উন্নীত করতে হবে। এ লক্ষ্য অর্জনে ‘৩৫ বাই ৩৫’ অঙ্গীকার একটি বাস্তবসম্মত পথ তৈরি করতে পারে।

জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি বলেন, অর্থায়ন আরও দ্রুত, সহজ ও ন্যায্য করতে হবে, যাতে দেশগুলো তাদের জাতীয় জলবায়ু অঙ্গীকার ও অভিযোজন পরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে পারে। তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর অভিযোজনের জন্য জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ বরাদ্দ হচ্ছে, যা পরিবর্তন জরুরি।

সমুদ্র সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে বোয়েন বলেন, মানুষের কর্মকাণ্ড থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইডের প্রায় ৩০ শতাংশ এবং বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট অতিরিক্ত তাপের ৯০ শতাংশের বেশি সমুদ্র শোষণ করছে। কপ৩১-এ সমুদ্র ও জলবায়ু কার্যক্রমকে আলোচনা থেকে বাস্তবায়নের পর্যায়ে নিতে হবে।

অধিবেশনে সাইমন স্টিয়েল বলেন, প্রতিটি দেশের নিরাপত্তা জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমের ওপর নির্ভরশীল। তিনি বলেন, কপ৩১-এ আলোচনা চলবে এবং ‘গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন এজেন্ডা’র মাধ্যমে বাস্তব অর্থনীতির সঙ্গে জলবায়ু কার্যক্রমের সংযোগ বাড়ানো হবে।

তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ সম্মেলন ২০ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, অভিযোজন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান

পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে

আপডেট সময় : ১০:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬