ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা সিলেটে সাবেক এমপির গোপন সভায় ১৩ জন গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ: নরকিয়ার অনুপস্থিতি ও নতুন চ্যালেঞ্জ চন্দনাইশে লাইসেন্সবিহীন চালকদের জরিমানা, সড়ক পরিস্থিতি উদ্বেগজনক বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ যশোরে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের উপযুক্ত সময়: স্পিকার সিদ্ধিরগঞ্জে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে ব্যাংকের আইনি নোটিস

সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের উপযুক্ত সময়: স্পিকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের — জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে সরাসরি নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, দেশের নারীরা এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। নিজেদের যোগ্যতা ও দক্ষতায় তাঁরা এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাজনীতিবিদদের সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। রাজনীতিবিদরা নিজেদের সংশোধন করতে পারলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও পরিবর্তন সম্ভব।

স্পিকার বলেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, তাঁদের পক্ষে দেশ কীভাবে পরিচালিত হয় এবং কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তা বোঝা কঠিন। রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলেই দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব।

নিজেদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদরা দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুবিধা নিশ্চিত করা যায়, তা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তাঁদের মনোযোগের বাইরে থেকে যায়।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে স্পিকার বলেন, দেশে এখন সেই প্রহসনের নির্বাচনী সংস্কৃতি নেই। এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেও দাবি করেন তিনি।

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্বের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের নারীরা এখন নিজ যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। এ অবস্থায় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার পরিবর্তে সরাসরি নির্বাচনে তাঁদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন।

এ জন্য প্রতিটি রাজনৈতিক দলকে জাতীয় সংসদের মোট আসনের এক-তৃতীয়াংশে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন স্পিকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা

সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের উপযুক্ত সময়: স্পিকার

আপডেট সময় : ০৯:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬