ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে সমর্থকদের উন্মাদনা, গ্যালারি পূর্ণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বোলার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার খাট ভাঙার পেছনের গল্প শেয়ার করলেন পরিচালক সূরজ বরজাতিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: স্বামী-স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী সাবেক উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য: অন্তর্র্বতী সরকারের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তা ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের আগুন ধরানো চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালতের নির্দেশে মুক্তি পেলেন বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সক্ষম: মীর হেলাল

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, যশোর করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কার্যক্রম চলমান রয়েছে, ইনশাআল্লাহ আগামী বছর জুন মাসে চালু করা হবে। করোনারী কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। যাতে সাধারন মানুষ সরকারিভাবে এই সুবিধা পেতে পারে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।
শুক্রবার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত যশোর সদর উপজেলার দুস্থ অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ২০০ দুস্থ অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় তিনি সার বিতরণ প্রসঙ্গে বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষ্যে সার বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছি। সার বিতরণে অনিয়ম করলে কোন ছাড় নেই। এ ক্ষেত্রে সার ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ উঠলেই ডিলারশিপ বাতিল করাসহ আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। ঠিক তেমনই অর্থের অভাবে কোন মেধাবীর পড়ালেখা বন্ধ হবে না। বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে চায়। বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন এবং জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিতে হয়েছে। এখন থেকে কোন ভাতার জন্য অর্থ লেনদেন হবে কিংবা কারও কাছে ধর্ণা দিতে হবে না। ভাতার জন্য যদি কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, ঠিক তেমনই যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ) কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে সমর্থকদের উন্মাদনা, গ্যালারি পূর্ণ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের

আপডেট সময় : ০১:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬