ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

সাংবাদিক অরিত্র কুন্ডুর জামিন পঞ্চমবারের মতো নামঞ্জুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সাংবাদিক অরিত্র কুন্ডুর জামিন — ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুমার কুন্ডুর জামিন আবেদন পঞ্চমবারের মতো নামঞ্জুর হয়েছে। রোববার (১৫ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী তার জামিন আবেদন খারিজ করেন। এর আগে ২৯ অক্টোবর, ৪ নভেম্বর, ৮ নভেম্বর ও ১১ নভেম্বর তার জামিন আবেদন খারিজ করা হয়েছিল।

অরিত্র কুন্ডু ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলায় আটক হন। তিনি গত ২৬ অক্টোবর ঝিনাইদহে সংবাদ সংগ্রহের সময় হয়রানি ও মব-নির্যাতনের শিকার হন। পরে তার বিরুদ্ধে ৩৮৫/৩৮৬ ধারায় দুটি মামলা দায়ের করা হয়।

বর্তমানে তিনি ঝিনাইদহ কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। তার পরিবার অভিযোগ করেছে যে, বিনা চিকিৎসায় কারাবন্দি থাকার কারণে তার পায়ে আঘাতের স্থানে ব্যথা ও ক্ষত হয়েছে। দীর্ঘ ৮-১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় আঘাত পাওয়া পায়ে এবার মারধরের কারণে সমস্যা বেড়েছে।

মামলার বিচারাধীন আসামিকে কনডেম সেলে রাখা কারা বিধি পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গত ১২ নভেম্বর সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তির দাবিতে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে। তারা হাইকোর্টে রিট পিটিশন (রিট নম্বর ১৯৯৭৫) দায়ের করেছে, যা বর্তমানে বিচারাধীন।

বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার সাংবাদিককে মিথ্যা মামলায় আটকে রাখা সংবাদকর্মীদের কণ্ঠরোধের চক্রান্ত। সরকারের নিকট অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।’

সাংবাদিক অরিত্র কুন্ডুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রেক্ষাপটে সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করা উচিত।

এদিকে, অরিত্র কুন্ডুর মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে তার জামিন মঞ্জুর হবে এবং তিনি মুক্তি পাবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাংবাদিক অরিত্র কুন্ডুর জামিন পঞ্চমবারের মতো নামঞ্জুর

আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬