ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার গোপালগঞ্জে এমপির বাড়িতে আগুন, আতঙ্কিত রোগীরা ক্লিনিক ত্যাগ করে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপি নাজিবুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: গণতন্ত্রের পক্ষে একত্রিত হোন রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

আরো দুই বছর আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহের পুনর্নির্বাচন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আরো দুই বছর আইসিসির — আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে জয় শাহ দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।

গত সপ্তাহান্তে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় জয় শাহের নাম চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয়। এই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর পুনর্নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে আইসিসি বোর্ড। ৩৮ বছর বয়সী জয় শাহ ২০২৮ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

নতুন মেয়াদে জয় শাহের নেতৃত্বে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে (এলএ২৮) ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটবে।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে গর্বের ও দায়িত্বের। আমি বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর এক সময়ে প্রবেশ করছি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।’

জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব। তিনি ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন এবং ওই বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

এর আগে জয় শাহ আইসিসির প্রভাবশালী অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির (এফঅ্যান্ডসিএ) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বালির এই বোর্ড সভায় ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯ দলের টুর্নামেন্ট হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ‘সুপার সিক্স’ পর্ব বাদ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

আরো দুই বছর আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহের পুনর্নির্বাচন

আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬