ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির — গাজীপুরের কাশিমপুর হাইসিকিরিটি কেন্দ্রীয় কারাগারে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি মো. ফরহাদ (৪১) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার সেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রবিবার রাতে নিয়মিত কয়েদির গণনা শেষে লকার করা হয়। ফরহাদ টাঙ্গাইল জেলার সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন।

জেল সুপার জানান, রাতের বেলায় ফরহাদের দুই কেস পার্টনার তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর তারা কারাগারের কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা দ্রুত ফরহাদকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তা ফরহাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে ফরহাদের স্বজনরা হাসপাতালে উপস্থিত হয়েছেন।

মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন আরও জানান, ফরহাদ ২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে স্থানান্তরিত হন। তিনি টাঙ্গাইল মডেল থানার দুটি মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিলেন।

ফরহাদ দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টি জনিত বিভ্রম সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে তিনি একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছিলেন।

এ ঘটনায় কারাগারের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফরহাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬