ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।

যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬