ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার গোপালগঞ্জে এমপির বাড়িতে আগুন, আতঙ্কিত রোগীরা ক্লিনিক ত্যাগ করে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপি নাজিবুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: গণতন্ত্রের পক্ষে একত্রিত হোন রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

সাভার-আশুলিয়ায় পোশাক কারখানার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় পোশাক কারখানার — সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের পর পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।

সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, শ্রমিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে প্রবেশ করেছেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। তবে, বিকাল ৩টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কিছু শ্রমিক সড়কে জড়ো হন। পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়, পরে তারা নির্দেশনা মেনে সড়ক ছেড়ে দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কিছু কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে পুরো শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে ১৩(১) ধারায় ২৭টি এবং ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। কিছু কারখানায় সাধারণ ছুটি ছিল।

দুপুরে লাঞ্চের পর একটি কারখানার শ্রমিকরা কাজ না করে বসে থাকায় কর্তৃপক্ষ ওই কারখানা ছুটি ঘোষণা করে। আরও ১-২টি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে ছিলেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। রোববার যেগুলো বন্ধ ছিল, সেগুলোর মধ্যে কিছু কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। যেগুলোতে কাজ হচ্ছিল না, সেগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিলেও কাজ শুরু করতে পারেননি।

তিনি আরও বলেন, অল্প সংখ্যক কারখানায় 'নো ওয়ার্ক নো পে' পদ্ধতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শিল্পাঞ্চলের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

সাভার-আশুলিয়ায় পোশাক কারখানার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে

আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬