ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটে ৫৫ শতাংশ — জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও কাঠামোগত দুর্বলতার কারণে দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের সংকটে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে গত আগস্ট-সেপ্টেম্বরে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। এ সময় ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল এবং ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। গত ৬ মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের সংকট, এর কারণ, প্রভাব ও উত্তরণের পথ নিয়ে আলোচনায় এসব প্রস্তাব রাখেন জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের সংকটকে শুধু শ্রমিক অসন্তোষ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে দেশের রফতানি আয়, কর্মসংস্থান, শিল্পোৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতা সরাসরি জড়িত। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, যার বার্ষিক রফতানি আয় প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার।

নাজিবুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, শ্রমিকদের পরিবার ছাড়াও টেক্সটাইল, পরিবহন, প্যাকেজিং, বন্দর, ব্যাংক এবং অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এ শিল্পের সঙ্গে যুক্ত। ফলে সংকট মোকাবিলায় সংসদের কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, দেশের তৈরি পোশাক রফতানির বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি কারখানার ওপর নির্ভরশীল। প্রায় ৬০ শতাংশ রফতানির সঙ্গে যুক্ত কারখানায় শ্রমিকসংখ্যা এক হাজারের নিচে। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পণ্যের দাম নিয়ে দর-কষাকষি করতে পারে না।

নাজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদার অন্যতম কারণ তুলনামূলক কম দাম ও শ্রম ব্যয়। কিন্তু কম দামের প্রতিযোগিতায় শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান উপেক্ষিত হলে এ প্রতিযোগিতা টেকসই হবে না। তিনি বলেন, একদিকে শ্রমিকের অধিকার ও জীবনমান নিশ্চিত করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকশিল্পের সক্ষমতাও ধরে রাখতে হবে।

এ জন্য তিনি সস্তা শ্রমের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীলতা, প্রযুক্তি, দক্ষতা ও পণ্যের গুণগত মানের ভিত্তিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর পিছিয়ে যাওয়াকে এ ক্ষেত্রে সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।

নাজিবুর রহমানের প্রস্তাবে দাবি করা হয়, তৈরি পোশাকশিল্পের বর্তমান সংকট অপ্রত্যাশিত ছিল না। বিরোধী দল কয়েক মাস আগেই সংসদে এ বিষয়ে সতর্ক করেছিল। গত ১৩ এপ্রিল বিজিএমইএ বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ কমে যাওয়ার কথা জানিয়েছিল। ২২ এপ্রিল ব্যবসায়ী নেতারা সতর্ক করেছিলেন, বিদ্যুৎ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে অন্য দেশে অর্ডার সরিয়ে নিতে পারেন।

জুলাইয়ে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট আরও তীব্র হয়। ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে জরুরি আলোচনা করে বিরোধী দল। ওই সময় বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবিও জানানো হয়েছিল। নাজিবুর রহমান প্রশ্ন তুলে বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর আবেদন, আগাম সতর্কতা এবং সংসদে বিরোধী দলের বক্তব্যের পরও কেন রফতানিমুখী শিল্পের জন্য কার্যকর জ্বালানি পরিকল্পনা নিশ্চিত করা যায়নি।

বিকেএমইএর একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত আগস্ট-সেপ্টেম্বরে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল। ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। প্রায় ৬০ শতাংশ কারখানাকে ক্রেতাদের ছাড় দিতে হয়েছে। বিকল্প জ্বালানি ব্যবহারে অতিরিক্ত ব্যয় হয়েছে ৯২ শতাংশ কারখানার। ৮৯ শতাংশ কারখানা ক্রেতার আস্থা হারানোর ঝুঁকির কথা জানিয়েছে।

নাজিবুর রহমান বলেন, শিল্প বাঁচলে কর্মসংস্থান বাঁচবে, উৎপাদন সচল থাকলে শ্রমিকের বেতন নিশ্চিত হবে এবং রফতানি বাড়লে দেশের বৈদেশিক মুদ্রা ও অর্থনীতি শক্তিশালী হবে। তিনি বলেন, বিরোধী দল কয়েক মাস আগে যে সংকটের বিষয়ে সতর্ক করেছিল, এখন তার প্রভাব অর্ডার, উৎপাদন, কর্মসংস্থান ও শ্রমিকের জীবনে দৃশ্যমান। এখন দোষারোপ নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল

আপডেট সময় : ১০:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬