ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার গোপালগঞ্জে এমপির বাড়িতে আগুন, আতঙ্কিত রোগীরা ক্লিনিক ত্যাগ করে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপি নাজিবুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: গণতন্ত্রের পক্ষে একত্রিত হোন রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মেট্রোরেলের চলমান বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে মনোরেল নির্মাণের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সংসদকে অবহিত করতে চাই, আমরা দেখেছি, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলোতে যাতে দ্রুত কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহন করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছি।’

মনোরেল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। ছোট ছোটপাড়ার মধ্যে যেমন, মোহাম্মদপুরের ভিতরের দিকে, ধানমন্ডির ভিতর দিকে কিংবা সেটি সবুজবাগের ভেতরের দিকে যেতে পারে।

তিনি বলেন, ‘এই মনোরেলটি আমরা যদি চালু করতে পারি তাহলে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আরো সুবিধা প্রাপ্ত হবে।’

রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের ৫০ টি পয়েন্টে নতুন করে এআই সিগনালবসানোর কাজ চলছে। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যল লাইট বসানো হয়েছে, ট্রাফিক সিগনাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো কাজ শুরু করেনি। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।’

তিনি বলেন, ‘এই এআই ক্যামেরা সহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ়বিশ্বাস ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে ট্রাফিকজ্যাম আছে, তার চেয়ে সেটি আরো বেটার হবে, চলাচল উপযুক্ত হবে, মানুষের জন্য সুবিধা হবে। একই সাথে যানজট ইনশআল্লাহ তুলনামূলক অনেক কমে আসবে।’

পৃথিবীর যেকোন বড় রাজধানী জনবহুল যেকোন জায়গায় সকালে অফিস বা স্কুলের সময় ট্রাফিক জ্যাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল বা অফিস যখন ছুটি হয় এই দুটো সময় দুই-তিন- চার ঘন্টার মত জ্যাম যেকোনো পৃথিবীর বড়শহরে থাকে। খুব স্বাভাবিক ভাবেই বাংলাদেশেও একইভাবে পরিলক্ষিত হচ্ছে। তারপরেও স্পিকার আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়, যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা উন্নতি করা যায়।’

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকাল সোয়া চারটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচির প্রথম ত্রিশ মিনিট ছিলো প্রধানমন্ত্রীর প্রশ্নকাল।

গত ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এই অধিবেশন আজ বুধবার শেষ হচ্ছে প্রধানমন্ত্রীর সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬