ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার গোপালগঞ্জে এমপির বাড়িতে আগুন, আতঙ্কিত রোগীরা ক্লিনিক ত্যাগ করে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপি নাজিবুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: গণতন্ত্রের পক্ষে একত্রিত হোন রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার — ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর কিছু ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তারা গহিন বন থেকে বেরিয়ে এসে প্রত্যক্ষদর্শীদের কাছে খাবার চেয়েছেন। এই ঘটনা আদিবাসীদের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন অধিকারকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির দাবি, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের একটি এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর সাক্ষাৎ হয়। এ সময় আদিবাসীরা খাবার চান।

সারভাইভাল ইন্টারন্যাশনালের মতে, বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হলো বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা এবং তাদের সঙ্গে স্থায়ী সম্পর্ক না রাখা। তবে তারা বাইরের বিশ্বের অস্তিত্ব সম্পর্কে অবগত থাকতে পারে।

সংগঠনটি জানায়, সাম্প্রতিক কয়েক দশকে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ধরনের যোগাযোগের ঘটনা দেখা যায়নি। তাদের ধারণা, বহিরাগতদের অনুপ্রবেশের চাপের কারণে আদিবাসীরা খাবার চাইতে বাধ্য হয়ে থাকতে পারেন।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিবরণ তারা পর্যালোচনা করছে। এতে মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর মানুষের একটি গ্রামের সঙ্গে যোগাযোগের দৃশ্য দেখা গেছে।

ফুনাই আরও জানায়, এ ধরনের যোগাযোগের পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে, যার প্রধান লক্ষ্য আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমানো। তবে সরকার ওই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না এবং তাদের ক্ষেত্রে আগের মতোই ‘যোগাযোগ না করার নীতি’ অনুসরণ করছে।

ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের একটি তুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। তাদের একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের অবৈধ কাঠুরে ও গবাদিপশুর খামারিদের বিরুদ্ধে আন্দোলনকারী ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামের একটি আদিবাসী গোষ্ঠীর অনুরোধে ছবিগুলো প্রকাশ করা হয়েছে। তবে রয়টার্স ছবিগুলোর স্থান ও তারিখ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সংগঠনটির পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বহিরাগতদের অনুপ্রবেশে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মুখে রয়েছে। চারদিক থেকে অনুপ্রবেশের কারণে তাদের বসবাসের বনাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যার প্রায় ৯৫ শতাংশই আমাজন অঞ্চলে। ব্রাজিলেই রয়েছে ১২৪টি এমন জনগোষ্ঠী।

অন্যদিকে, মারানহাওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করে বলেছে, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের মতে, অবৈধ খনন, বন উজাড়, শিকার এবং কৃষিজমি সম্প্রসারণের কারণে আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের জীবনযাপন ও অস্তিত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের খাবার চাওয়ার ঘটনা, উদ্বেগ বাড়ছে

আপডেট সময় : ১০:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬