ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

শেরপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ১৭ পরিবারের মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শেরপুরে জমি দখল ও — বগুড়ার শেরপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ১৭টি পরিবার। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর এলাকার সড়কে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন রজব আলী, স্বপন, মেরিনা, ইয়াকুব, বদি, আবদুর রশিদ, মঞ্জিল, মিলন, মোমিন, আরিফ, মনোয়ারা, মালেক ও সিরাজউদ্দৌলা জাম্বুসহ মোট ১৭টি পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, মৃত হযরত আলীর ছেলে শাহিন ওরফে রাজু, হামছায়াপুর এলাকার মৃত আফছার আলীর ছেলে আকবর ড্রাইভার এবং দহপাড়া এলাকার লাল মিয়ার ছেলে লিটন দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করছেন। তারা জানান, অভিযুক্তরা দিনরাত বাজার বা রাস্তা ঘাটে তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন।

ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, কেউ ৫০ বছর, কেউ ৪০ বছর, আবার কেউ ১০ বছর আগে বৈধভাবে মোট ৫৫ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তবে হঠাৎ করেই অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের বলে দাবি করতে শুরু করেছেন এবং উচ্ছেদের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহিন ওরফে রাজু বলেন, "জমির কাগজপত্র আমাদের সব ঠিক আছে। কিন্তু তারা জোর জবর দখল করে আছে।"

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, "অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মানববন্ধনে অংশগ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা বলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং দ্রুত সমাধানের জন্য চেষ্টা করবেন। তবে ভুক্তভোগীরা তাদের আশ্বাসে সন্তুষ্ট নন এবং তারা কার্যকর পদক্ষেপের দাবি করছেন।

মানববন্ধনের শেষে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা ও জমির অধিকার রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, তাদের জীবনযাত্রা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

শেরপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ১৭ পরিবারের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬