কালীগঞ্জে ইয়াবাসহ আটক রতনের — গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এ অভিযান ও আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম আদালত পরিচালনা করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল আলীর ছেলে রতন মিয়ার বাড়িতে তল্লাশি করে চারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া, মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার ও বোতলসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। পরে শুক্রবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ২১/২০২৬ নম্বর মামলা বিবেচনায় রতন মিয়াকে দণ্ডিত করা হয়।
আদালতের রায় ঘোষণার পর রতন মিয়াকে কারাগারে পাঠানো হয়। এ-সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৮৬৩২৫২।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 






















