ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী — প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়। তিনি এই দিনটিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে উল্লেখ করেন।

আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি গৌরবময় ঘটনা।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন, যা মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াইকে নতুন মাত্রা দেয়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে ২১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিবছর এই দিন সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি গর্বিত প্রতিষ্ঠান, যা নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মাধ্যমে গড়ে উঠেছে। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদেরকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

তিনি সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। তিনি উল্লেখ করেন, দেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে অপচেষ্টা চালিয়েছে, তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

সবশেষে, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। তিনি সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬