ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার মামলায় দীর্ঘ আট বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. ফারুক (২৬) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ফারুক দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি আপন ছোট ভাই আবদু শুক্কুর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে বিকেল ৪টার দিকে ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফারুক তাঁর ছোট ভাই আবদু শুক্কুরকে (১৯) লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়।

মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলে ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬