ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

মাধবপুরে একই দিনে দুই তরুণীর মরদেহ উদ্ধার, একজনের ছিল বিয়ের দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের ওই দিনই বিয়ের দিন ধার্য ছিল। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই তরুণী হলেন, বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন সকালে নিজ ঘর থেকে সুমাইয়া জান্নাত তন্নীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। শুক্রবারই তাঁর বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের আনন্দঘন আয়োজনের মধ্যেই এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

মাধবপুরে একই দিনে দুই তরুণীর মরদেহ উদ্ধার, একজনের ছিল বিয়ের দিন

আপডেট সময় : ০৮:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬