ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চীনের আদলে আধুনিকায়ন হবে — মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা এবং চীনের আদলে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কারণে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটও এই উদ্যোগের আওতায় ঢেলে সাজানো হবে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। বিদেশে যাওয়ার আগে তারা টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণ করলে আরও বেশি আয় করতে পারবেন। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শিক্ষার বিকল্প নেই।

প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে আর একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ও থাকবে না। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬