মোঃ কামাল হোসেন,নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন এর গারদবাজার এলাকা থেকে অদ্য ২০ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর।
এ সময় কন্যার পিতার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয় যে, কন্যার ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা করবেন না। মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবহিত করা হয়। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কন্যা শিশুর শিক্ষা,স্বাস্থ্য,নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান। এ ছাড়াও তিনি গত ১২ নভেম্বর ২০২৬ ইং শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর চরসুজাপুর ও কামারকোষা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারার বিধান লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে মোট ৭টি মামলা করা হয় এবং সর্বমোট ৩৮,০০০ (আটত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসকল অনিরাপদ সংযোগ এর কারণে গ্যাস লিকেজ,অগ্নিকাণ্ড ও প্রাণহানির মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাকি দিচ্ছিল। সরকারি সম্পদের সুরক্ষা,রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 

























