ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করল দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নিম্নমানের পেঁয়াজের বীজ কিনে লোকসানে কৃষক যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৬০ লাখ টাকা ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার জামালপুরে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ: রাসেল মির্জা, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। উদ্ধার করা গ্রেনেডগুলো আদালতের নির্দেশনায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে নিরাপদে ধ্বংস করা হয়েছে।

গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।

এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ পরিস্থিতিতে আদালতের কাছে বিস্ফোরকগুলো ধ্বংসের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫ (নন-জিআর), কক্সবাজার ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জিএস শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা ও ক্ষমতাপত্র প্রদান করেন।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করল

ধ্বংস, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬