ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

সিদ্ধিরগঞ্জে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৯৫ পুরিয়া হেরোইনসহ আটক দুই শীর্ষ বিক্রেতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৯ জুন) সকালে এ অভিযান পরিচালিত হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম।
‎‎গ্রেফতারকৃতরা হলেন—চিত্তরঞ্জন কটন মিলস এলাকার হোসেন খাঁনের ছেলে খোরশেদ (৪২) এবং সুমিলপাড়া এলাকার গফুর ভান্ডারীর ছেলে মো. মোস্তাক (৪০)।
‎ওসি শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিমুলপাড়া বিহারী ক্যাম্পের পানির ট্যাংকির সামনে পাঁকা রাস্তা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
‎তাদের দেহ তল্লাশি করে খোরশেদের লুঙ্গির ভাঁজ থেকে ৫০ পুরিয়া এবং মোস্তাকের প্যান্টের পকেট থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সবগুলো হেরোইনই সাদা কাগজে মোড়ানো এবং স্ট্যাপলার পিন দিয়ে আটকানো অবস্থায় ছিল। মোট ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
‎‎ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৯৫ পুরিয়া হেরোইনসহ আটক দুই শীর্ষ বিক্রেতা

আপডেট সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫